চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের ১নং ওয়ার্ড বালুটিলা–ফুলছড়ি সড়কটি নিজস্ব অর্থায়নে তিন কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন আনোয়োর হোসেন রুবেল নামে এক প্রবাসী বিএনপি নেতা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন যুবদল নেতা নুরুল আমীন আজাদ।
জানা যায়,দীর্ঘদিন ধরে ঢাকা- খাগড়াছড়ি সড়ক ঘেষা চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বালুটিলা–ফুলছড়ি সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ভোগে ছিল স্হানীয়রা ।
খানা-খন্দে ভরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হতো তাঁদের। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে ভোগান্তির শেষ ছিল না। তাই নিজের অর্থায়নে প্রায় তিন কিলোমিটার অংশ মাটি কেটে চলাচল উপযোগী করার উদ্যোগ নিয়েছেন প্রবাসী রুবেল ।
নিজের উদ্যোগের বিষয়ে প্রবাসী আনোয়ার হোসেন রুবেল বলেন, “আমি প্রবাসে থাকলেও আমার মন সব সময় এলাকার মানুষের সঙ্গে পড়ে থাকে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে কষ্ট পাচ্ছেন। বিশেষ করে রোগী ও শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করেছি। মানুষের উপকারে আসতে পারাটাই আমার কাছে বড় বিষয়। আমি চাই, সড়কটি সংস্কার হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং তাঁদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও কমবে।”
সড়কটির সংস্কারকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও সাংবাদিক নেতা কামাল উদ্দিন, শ্রমিক দল নেতা শফি, যুবদল নেতা আবদুর রশিদ, জামায়াত নেতা সাইফুল ইসলাম, সোহেল, রুবেল, আবদুর রাজ্জাক, হাবিবুর রহমান, আবদুল খালেক, আবদুল খালেক কোম্পানি, আলমগীর ও সুলতানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।