প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৬:২৮ পি.এম
অপেক্ষার মহাবিশ্ব -কোহিনূর আক্তার

তুমি আসবে না জেনে ডাকবক্স আমার কাছে
অকেজো বলে মনে হয়েছে ।
যে ফুল ফোঁটে না তাকে স্পর্শ করা অপ্রত্যাশিত
মনের সুখকে আহত করা ।
আমার পিছনের রাস্তা জনহীন ছিল ।
তাই পিছনে তাকিয়ে সন্ধ্যা কে আলিঙ্গন করতে চাইনি।
এখন আমি সমুদ্রের ঢেউ দেখি না
সমুদ্রের সমান্তরাল ঢেউয়ে মহাবিশ্ব দেখি ।
Copyright © 2026 নাগরিক দর্পণ. All rights reserved.