উত্তর ফটিকছড়ির সুয়াবিলে বিশেষ অভিযান চালিয়ে সুমন সিকদার নামে এক যুবলীগ নেতাকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, সুমন সিকদারের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি,ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
এ ছাড়া আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় তাঁর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ ও নানা অভিযোগ ছিল।এসআরবি-৭ অভিযানকালে তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।