চট্টগ্রাম ৩০ অক্টোবর শুক্রবার লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিট এবং লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি ক্রাউন-এর যৌথ উদ্যোগে এক বৃহৎ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চন্দনাইশ উপজেলা সদরে চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ।ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের মাননীয় আইডি লায়ন নাজমূল হক পিএমজেএফ বিশেষ অতিথি ছিলেন জিএটি এরিয়া লিডার(CA-6) লায়ন কাজী সাইফুল ইসলাম , মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ এর কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ ও লায়ন্স জেলা ৩১৫বি-৪ মাননীয় জেলা গভর্ণর লায়ন মো: কামরুজ্জামান লিটন পিএমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন পারভিন মাহমুদ এফসিএ পিএমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এসএম সামশুদ্দিন এমজেএফ ও প্রাক্তন জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ , জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ , জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন হেলাল উদ্দিন, জিইটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন প্রফে: ববি বড়ুয়া এমজেএফ,আইটি চেয়ারপারসন মাহি চৌধুরী, কনসার্ণ আরসি লায়ন নাজমূল হুদা এমজেএফ, আরসি লায়ন মোঃ টিপু সুলতান চৌধুরী এমজেএফ,লায়ন, লায়ন মোহাম্মদ মহিউদ্দিন,জেডসি লায়ন জয়দেব চন্দ্র দাস, লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ক্রাউনের ক্লাব প্রেসিডেন্ট লায়ন লায়ন মোহাম্মদ শফিউল আলম , কর্ণফুলী এলিট এর ক্লাব সেক্রেটারী লায়ন অজয় কুমার বড়ুয়া,লায়ন মোহাম্মদ মহসিন খান,লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও হোসেন মো. ইমরান মিকসন,লিও একলাস উদ্দিন আকিল জেলা যুগ্ম সম্পাদক, লিও আসিফ জিএসটি জেলা সমন্বয়কারী লিও ক্লাব ক্লাব পর্যায়ের নেতৃত্ব লিও আবদুল্লাহ জাহের নাজিব ক্লাব সভাপতি, লিও নিলয় দাস ক্লাব সহ-সভাপতি লিও মিরাজ উদ্দিন বিদায়ী সভাপতি,লিও এস. এম. নাহিয়ান ক্লাব সম্পাদক,
লিও তাওহীদ হাসান রিহাব ক্লাব ট্রেজারার,লিও মাশহুর ইয়াশফি যুগ্ম সম্পাদক (কার্যক্রম), লিও রাইনা মেহজাবিন জয়েন্ট ট্রেজারার ,লিও মিফতাহুল জান্নাত তানহা যুগ্ম সম্পাদক (প্রশাসন),লিও আরিফ ফাহিম টেমারলিও, সৈয়দ আহনাফ আনোয়ার,লিও ইমতিয়াজ উদ্দিন,লিও মেহেরুন নেসা
অক্টোবর সেবা মাসের সমাপনী কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লায়ন লিডার ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন মোহাম্মদ নাজমুল হক পিএমজেএফ, তাঁর বক্তব্যে বলেন,
“লায়নিজমের মূলমন্ত্রই হলো আর্তমানবতার সেবা। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন প্রকার সেবা পৌঁছে দিতে লায়ন্স ও লিও ক্লাবের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, সাবান বিতরণ, দুটি এতিমখানা ও হেফজখানায় শুকনো খাবার বিতরণ, বৃক্ষরোপণ,ডেঙ্গু সচেতনতা এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় অক্টোবর সেবা মাসজুড়ে মানবসেবায় সক্রিয় ভূমিকা ও আন্তরিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদ হোসেনকে প্রধান অতিথি লায়ন মোহাম্মদ নাজমুল হক পিএমজেএফ ইন্টারন্যাশনাল লায়ন পিন পরিয়ে সম্মানিত করেন।
মাননীয় প্রধান অতিথির হাত থেকে ন্যাশনাল লায়ন পিন পড়ার মুহূর্তটি ছিল গর্বিত ক্লাব কর্ণফুলি এলিট এর প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত আনন্দ ও গৌরবময় মুহূর্ত।