সিস্টেম গ্রুপের অফিস ভিজিটে আসেন চিত্রনায়ক রুবেল। এসময় গ্রুপের চেয়ারম্যান ফজলুল আজিম সিস্টেম গ্রুপের ইডি মিছবাহ উদদীন কাদেরী, এইচ আর এন্ড একাউন্টস জি এম ফারহানা কাদেরী, কনস্ট্রাকশন জিএম রাশেদুল হাসান, প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ হারুন, চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ পলাশ, মার্কেটিং এন্ড সেইলস এ জি এম সদরুল আমিন থাকে স্বাগত জানান।
চেয়ারম্যান বলেন, আমার জীবনের প্রথম ফিল্ম দেখি চিত্রনায়ক রুবেল অভিনীত জ্বলন্ত আগুন। আজ থেকে প্রায় ৩৫ বছর আগে। তখন থেকে আমি নায়ক রুবেল ভাইয়ের ভক্ত।আমার অফিসে প্রিয় নায়ককে পেয়ে থাকে স্বাগতম জানালাম। দুজনেই সামনা-সামনি বসে অনেক আড্ডা দিলাম। আগামী ২৫ ডিসেম্বর ২০২৬ সিস্টেম বিল্ডার্স লিমিটেডের অনুষ্ঠানে অংশগ্রহণের দাওয়াত দিলাম।