পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে দিনভর কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করছেন। এতে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। শ্রমিকদের আন্দোলনের কারণে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ডিএমপি এলাকা, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের বেশ কিছু পোশাক কারখানা বন্ধ রয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক তথ্যে এ বিষয়টি জানানো হয়েছে।
এদিকে, পরিস্থিতির উন্নতি না হলে সোমবার (২ নভেম্বর) কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন মালিকরা। এমনটাই জানিয়েছেন বিজিএমইএর সভাপতি।