চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে নবগঠিত হয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের ১১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি। ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, যিনি মাননীয় ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সরওয়ার আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম তুহিন।
কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন নুরুল আজিম,আব্দুল্লাহ আল হারুন,আব্দুর রাজ্জাক,শশহীদুল্লাহ্ বাহার,এড,মাহমুদুল আলম চৌধুরী, মোহাম্মদ বেলাল,মনোয়ার মুন্না,আব্দুল গফুর বাবুল,নুরুল আমিন কবির আলম,ফখরুল মামুন, পাশাপাশি অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীন পাটোয়ারী,যুগ্ন সম্পাদক হেলাল হোসেন আহাদ আলী সায়েম,মোহাম্মদ তৈয়ব আলী,শাহ জালাল পলাশ,আকিব শিকদার,রাজিম উদ্দিন আখন্দ,তায়সীর কাদের চৌধুরী, নুর নবী মহররম,আখি সুলতানা, জিন্নাতুনেছা জিনিয়া,সাজ্জাদ হোসেন হৃদয়,ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন জহিরুল হক টুটুল এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল মামুন সাদ্দাম,ক্রীড়া সম্পাদক এম এ হাসান,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন শিশির সহ
মোট ১১৪ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে ক্লাবের ঐতিহ্য ও
সুনাম আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি সরোয়ার আলম বলেন,
আমি বিশ্বাস করি, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ একদিন ক্রীড়াঙ্গনে অনন্য উচ্চতায় পৌঁছাবে। আমাদের প্রত্যাশা, মাঠে ফিরবে তারুণ্য, বিকশিত হবে প্রতিভা, সমৃদ্ধ হবে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বলেন,নবগঠিত এ কমিটির সম্মিলিত উদ্যোগ, পরিকল্পনা ও কার্যকর সাংগঠনিক ভূমিকার মাধ্যমে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বিশেষ করে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নব গঠিত কমিটির দপ্তর সম্পাদক আল মামুন সাদ্দাম বলেন, ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে ক্লাবটি আরও গতিশীল, শক্তিশালী ও সাফল্যমণ্ডিত অবস্থানে পৌঁছাবে, এবং দপ্তর সম্পাদক হিসেবে ক্লাবের দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও সাংগঠনিক গতিশীলতা বজায় রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।