চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের অংশগ্রহণ এবং সার্বিক সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে এক জরুরি সভা আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর এবং ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া অনুষ্ঠানমালার সফল আয়োজন, সংশ্লিষ্ট সবার মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন মাননীয় উপাচার্য।
বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলা উদযাপন সবার সম্মিলিত প্রয়াসের বিষয়। হীরকজয়ন্তীর অনুষ্ঠানমালাকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আগামী ১৮ নভেম্বর মতবিনিময় সভা
আগামী ১৮ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তিতে "হীরকজয়ন্তী" উৎসব আয়োজন করা হয়েছে। উক্ত উৎসবকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবার, সন্ধ্যা ৬টায় চবি ব্যাচ-৩১ ক্লাব লিমিটেড, এপোলো শপিং সেন্টার (৩য় তলা), কাজির দেউড়ি, চট্টগ্রামে প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচ এবং বিভাগভিত্তিক প্রতিনিধিদের সাথে চবি হীরকজয়ন্তী আয়োজক কমিটির এক মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।
উক্ত সভায় উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান মতামত প্রদানের জন্য আদেশক্রমে অনুরোধ করা হয়।