,

সীতাকুণ্ডে বিআরটিএ সচেতনামূলক কার্যক্রম

সীতাকুণ্ডে বিআরটিএ সচেতনামূলক কার্যক্রম

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান, মিল, ফ্যাক্টরি, কলকারখানা এবং বিভিন্ন পণ্য পরিবহন কোম্পানির ডিপোতে যানবাহন রক্ষণাবেক্ষণ, পার্কিং, চলাচল, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে একটি সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসক, চট্টগ্রাম ও বিআরটিএ, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক-এর দিকনির্দেশনায় এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় আজ ৪ নভেম্বর ২০২৬ সকাল ১১টা থেকে বিকেল ৫.৩০টা পর্যন্ত এ সচেতনামূলক কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনা করা হয়।

উক্ত সচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমান আদালত-১১ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা এস এম হেলাল উদ্দিন, বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আমিনুজ্জামান, সীতাকুণ্ড মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মুজিবসহ বিআরটির’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন টোটাল গ্যাস কোম্পানি, কেডিএসসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহন সংশ্লিষ্ট ব্যক্তিদের যানবাহন চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে অধিকতর সর্তকতা অবলম্বনের জন্য পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।

সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন বিহীন যানবাহন চলাচল, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং যত্রতত্র শৃঙ্খলা বিহীনভাবে গাড়ি পার্কিংয়ের অপরাধে ১৫টি তাৎক্ষণিক মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে দন্ডপ্রাপ্ত গাড়ির চালক ও মোবাইলে মালিকদের সাথে কথা বলে সতর্ক ও সংশোধন হওয়ার জন্য বলা হয়।