পাহাড়তলী রেলওয়ে শাহাজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান এবং বিসিবির পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
খেলাধুলা তরুণ সমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারুণ্যের শক্তি, খেলাধুলার চেতনা—এগিয়ে যাক আগামীর বাংলাদেশ।