নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সহযোগীতায় সমঝোতা স্মারক স্বাক্ষর করলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এবং প্রাইম ব্যাংক পিএলসি। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের আওতায় প্রাইম ব্যাংক পিএলসি, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর সদস্য উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ সুবিধা, প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নসহ নানা বিষয়ে সহযোগীতা প্রদান করবেন। আজ ১০ নভেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার দুপুর ১২:০০ ঘটিকায় দি গ্যালারিয়া বেনকুইট হলে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকে CWCCI-এর পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে হেড অব লায়াবিলিটি এন্ড উইম্যান ব্যাংকিং এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়লা আবেদিন স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোর্শেদ, পরিচালক সারিস্ত বিনতে নূর, চৌধুরী জুবাইরা সাকী এবং প্রাইম ব্যাংক পিএলসি নীরা উইম্যান ব্যাংকিং এর বিজনেস ডেভেলমেন্ট এন্ড প্রপজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ।