চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী নোয়াপাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। মেধা ও যোগ্যতার পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞান অর্জনের পাশাপাশি শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক আদর্শকে ধারণ করতে হবে। তাহলেই একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
অধ্যাপক উৎপল কুমার চৌধুরী ও শেখ বিবি কাউছারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল হুদা চেয়ারম্যান ও সদস্যসচিব ফিরোজ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এসকান্দার হোসেন। বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রায়হান রবিন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য আবদুল মোমেন, শিক্ষানুরাগী সদস্য নুরুল আমিন সিকদার, কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাসুদ হোসেন, চিকিৎসক প্রতিনিধি সদস্য ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, শিক্ষানুরাগী সদস্য আজিজুল হক, অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুল আবছার, সরাফত আলী ও জানে আলম। আরও উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি শামীমা বেগম, তাহমিনা হাবিব, মোহাম্মদ আবু তৈয়ব এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমান্ডার মোহাম্মদ শফি, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান, হাফেজ হাশেম, মোহাম্মদ নাছির উদ্দীন, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু, মোহাম্মদ সিরাজ মেম্বার, আবুল কাশেম রানা, দিদারুল আলম, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনাম উল্লাহ, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, উরকিরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শফিউল আজম, সেলিম উদ্দিন, কাজী আবুল বশর ও এয়াকুব আলীসহ চট্টগ্রাম জেলা ও রাউজান উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।