,

শিক্ষাকে বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার: আবু সুফিয়ান

শিক্ষাকে বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার: আবু সুফিয়ান

শিক্ষাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বয়স কিংবা কোনো প্রতিবন্ধকতা যেন উচ্চশিক্ষা গ্রহণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সবাইকে কাজ করতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি সিটি কলেজ চট্টগ্রাম শাখার সার্বিক সহযোগিতায় অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” সরকারি সিটি কলেজ চট্টগ্রাম কার্যকরী পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ‘বয়স কোন বাধা নয়, সবার জন্য শিক্ষা চাই’ এই স্লোগানে সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রদলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু,
প্রধান বক্তা নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম,
এবং বিশেষ অতিথি কলেজ অধ্যাপক প্রফেসর শামীম কবির।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, মহানগর ছাত্রদলের সদস্য দেলোয়ার হোসেন শিশির, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনি, ডাক দিয়ে যাই বাউবির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী জাকির হোসেন, চট্টগ্রাম অঞ্চল সভাপতি ফরহাদ হোসেন, সিটি কলেজ বাউবি সভাপতি আশরাফুল ইসলাম শাকিল, হাজেরা-তজু কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাঈল ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক নাঈমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, পায়েল, রমজান আলী সাগর, হাসান, সাকিব, মিরাজ, খোরশেদ আব্বাস, রুবেল, ইমন, নেয়ামত, মোহন, মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষা থেকে ঝরে পড়া তরুণ সমাজকে উচ্চশিক্ষার স্বপ্ন ছোঁয়াতে বাউবি যে ধরনের কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। এ সময় শিক্ষার্থীদের শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা ও কল্যাণমূলক কাজে বাউবিকে আরও প্রসারিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

পরে শিক্ষার্থীদের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বরণ করে নেন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।