চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য আর বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চায় মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে, রাস্তায় অশান্তি তৈরি করতে, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে। দেশে আর নৈরাজ্যের রাজনীতি চলিয়ে, জনমনে ভীতি সঞ্চার করে, বিশৃঙ্খলা করে পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হবে না। শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরতে হবে।
তিনি আজ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ সকালে নগরীর নিউ মার্কেট মোড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহতের লক্ষ্যে কোতোয়ালী থানা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বিগত ১৭ বছর দেশে গুম, খুন, দুর্নীতি, লুটপাট আর ভোট ডাকাতি করেছে। তারা আজ আবার ষড়যন্ত্র করছে, সন্ত্রাসের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তাদের পুরানো চেহারা জনগণের সামনে আবারও উন্মোচন করেছে।
আমরা নিষিদ্ধ সংগঠনের যেকোনো নৈরাজ্য, গোপন মিছিল আর বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোরভাবে প্রতিহত করবো। আমরা সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করবো। কোনো ষড়যন্ত্রকারী যাতে আবার মাথা তুলে দাঁড়াতে না পারে, সেদিকে প্রশাসনকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ, নৈরাজ্য আর বিশৃঙ্খলার বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ। আমরা শান্তিপূর্ণভাবে সকল নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে থাকবো, পাড়ায়-মহল্লায় থাকবো, মানুষের পাশে থাকবো। কেউ বিশৃঙ্খলা করতে আসলে আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিহত করবো।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সজাগ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, গুজবে কান দিবেন না। কেউ উসকানি দিলে উত্তেজিত হবেন না, শান্ত থেকে প্রতিবাদ করবেন।
কোতোয়ালী থানা বিএনপির সাবেক আহ্বায়ক মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবদুল মান্নান, সিহাব উদ্দিন মুবিন। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মহানগর বিএনপি নেতা শাহ আলম, আবদুল বাতেন, ইকবাল হোসেন, শফিক আহমদ, ইউনুছ চৌধুরী হাকিম, ইউসুফ সিকদার, আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আলি আব্বাস খান, আকতার হোসেন, আলাউদ্দিন আলি নূর, খন্দকার নুরুল ইসলাম, সাদেকুর রহমান রিপন, আবদুল মান্নান, ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর আলী, হাজী আবুল ফয়েজ, সৈয়দ আবুল বসর, ইকবাল হোসেন সংগ্রাম, সাব্বির আহমদ, জসিম মিয়া, ওসমান গনি, জাহেদ মিয়া, মোঃ সালাউদ্দিন, মোঃ আনোয়ার, সুলতান মাহমুদ সুমন, দিদারুল ইসলাম দিদার, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মোঃ সেলিম খাঁন, এরশাদ হোসেন, ইদ্রিস আলম, নোমান সিকদার সোহাগ, তানভির মল্লিক, মোঃ আলমগীর, মোঃ নওশাদ, মহিউদ্দিন মুকুল, আমিন উল্লাহ, হুমায়ুন কবির, মোঃ হাসান, মোঃ বেলাল, মেজবাহ উদ্দিন মিন্টু, আবদুল্লাহ আল সোনা মানিক, দুলাল সওদাগর, শামীম আহমদ, মোঃ ইদ্রিস, মঈনুদ্দিন রাজিব, কামরুল কুতুবী, সাইদুল ইসলাম ফয়সাল প্রমুখ।