
চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় সাতকানিয়া উপজেলা মডেল মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু।
মিলাদ মাহফিল শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী নুরুল আফসার, জেলা দলের যুগ্ম সম্পাদক এম এ মোমেন, দক্ষিণ জেলা যুবদলের সাবেক গণশিক্ষা সম্পাদক মিজানুর রহমান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আবুল হোসেন, সাতকানিয়া উপজেলা জাসাস নেতা ইউসুফ, এওচিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, পশ্চিম ঢেমশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছালেহ আহমদ, সদস্যসচিব নাজির বাদশা ও আবুল কাশেম।
এ ছাড়া ছদাহা ইউনিয়ন বিএনপি নেতা নাছির, উপজেলা যুবদল নেতা আমির হোসেন, সাইফুদ্দিন, আবুল কালাম, রাজা মিয়া, নুরুল আমিন ও শুক্কুর সওদাগরসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।







