
বিদেশে যাওয়ার চেষ্টা করার সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কাউন্টারে গেলে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, সংবাদমাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
পড়েছেনঃ 13







