,

এইচপিএফ’র আহ্বায়ক কমিটি গঠিত

এইচপিএফ’র আহ্বায়ক কমিটি গঠিত

স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন (এইচপিএফ)’র উপদেষ্টা পরিষদের সভা গতকাল সন্ধ্যা ৭টায় মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা লায়ন সাংবাদিক সুজিত কুমার দাশ’র সভাপতিত্বে মোহাম্মদ নুর’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলী বাবুল কান্তি দাশ, হেলাল চৌধুরী, এম.এ সবুর, এড. প্রদীপ কুমার চৌধুরী, জয়শ্রী পাল, এইচ.এস জামাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন। আরো উপস্থিত ছিলেন হৃদয় দে, অন্তু দে, মোঃ এরশাদ, পুলক চৌধুরী, অন্তুজিত দাশ, বাপ্পী কুমার দাশ, সপ্ত দে প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ৫ সদস্যবিশিষ্ট এইচপিএফ’র আহ্বায়ক কমিটিতে সুমন চৌধুরী-কে আহ্বায়ক, শরণ বড়–য়া-কে সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুর, অন্তু দে, প্রিয়া ভট্টাচার্য্য-কে সদস্য নির্বাচিত করা হয়। সভায় আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে সকল সদস্যদের আহ্বান করে কাউন্সিল করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।