উলুমুস সুন্নাহ মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

উলুমুস সুন্নাহ মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

উলুমুস সুন্নাহ মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার স্থায়ী জায়গায় ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে চট্টগ্রামের অক্সিজেনস্থ নয়ারহাটে মাদ্রাসার নিজস্ব জমিতে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এই শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোহাম্মদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলহাজ ইকবাল হোসেন চৌধুরী, চেয়ারম্যান, হারুয়ালছড়ি ইউনিয়ন, ভুজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের সভাপতি হাফেজ মাওলানা নুরনবী সাহেব, মাওলানা আবুল বশর সাহেব, মারকাজুর রহমান তাহফিজুল কোরআন ইনস্টিটিউট, অক্সিজেন, চট্টগ্রামের পরিচালক জনাব হাফেজ মাওলানা এরশাদুল হক সাহেব, লুৎফনিসা মহিলা মাদ্রাসা, অক্সিজেন-এর পরিচালক জনাব মাওলানা সুলতান আহমদ সাহেব। আবু হুরায়রা মাদ্রাসা, অক্সিজেন, চট্টগ্রামের পরিচালক জনাব হাফেজ মাওলানা রহমত উল্লাহ সাহেব, মারকাজুল কোরআন মাদ্রাসা, অক্সিজেন-এর পরিচালক জনাব মাওলানা আবদুল কাদের সাহেব এবং নির্মাণাধীন উলুমুস সুন্নাহ মাদ্রাসা, নয়াহাট, অক্সিজেন-এর প্রতিষ্ঠাতা জনাব মাওলানা মোহাম্মদ হোসাইন সাহেব।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রধান অতিথি মাটি কাটার মাধ্যমে উলুমুস সুন্নাহ মাদ্রাসার ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email