চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির নির্বাচন সম্পন্ন 

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির নির্বাচন সম্পন্ন 

৬ জুলাই সোমবার চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির কার্যালয় আর.এফ ক্লাসিক পয়েন্ট, (২য় তলা) ৮ কাতালগঞ্জ, চকবাজার, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম হলে সম্মানিত ঠিকাদারগণের উপস্থিতিতে দীর্ঘ ২দিন ব্যাপী (৬ এবং ৭ তারিখ) আলোচনার পর প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির ত্রি-বার্ষিক কমিটি নির্বাচিত হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে এম.এ হাশেম রাজু সভাপতি এবং মোরশেদুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। নিম্নে নির্বাচিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হলো। বাকী সদস্যগণের নাম পরবর্তীতে ঘোষণা করা হইবে। আলোচনায় সভায় কমিটি গঠনের বিষয়টা সোরাহা না হওয়ায় সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির নির্বাচন সম্পন্ন (২০২৬-২০২৮) এর ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট অঞ্জন প্রসাদ। নিম্নে নির্বাচিত সকল সদস্যদের তালিকা দেয়া হলো: সভাপতি, এম.এ হাশেম রাজু- মেসার্স কনফিডেন্স ইন্টারন্যাশনাল, সিনিয়র সহ-সভাপতি,  মোহাম্মদ মুজিবুর রহমান- মেসার্স শিরোপা বিল্ডার্স, সহ-সভাপতি আসহাব উদ্দীন ভূঁইয়া- মেসার্স ভূঁইয়া ট্রেডার্স, সহ-সভাপতি সালাহ উদ্দীন- মেসার্স স্কাই লিঙ্ক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী- মেসার্স এম.আর ট্রেডার্স, সহ-সভাপতি প্রকৌশলী আজম খান- মেসার্স আজম এন্ড ব্রাদার্স, সহ-সভাপতি  আব্দুল কাদের সিকাদর- মেসার্স সাফা ইন্টারন্যাশনাল, সাইফুল আলম চৌধুরী- মেসার্স জে.এস এন্টারপ্রাইজ, সহ-সভাপতি  কাজী বেলাল হোসেন- মেসার্স রুম্পা এন্টারপ্রাইজ, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী- মেসার্স এম.এস নিমার্ণ সংস্থা, সিনিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দীন সাহেদ- মেসার্স সুলতান কর্পোরেশন, সহ-সাধারণ সম্পাদক ওবাইদুল হক চৌধুরী (রোকন)- মেসার্স ও.এইচ.সি ট্রেডিং, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল- ফয়সাল বিল্ডার্স, সহ-সাংগঠনিক সম্পাদক নিউটন সিংহ- মেসার্স নৈরিতা এন্টাপ্রাইজ, সহ-সাংগঠনিক সম্পাদক  সাইফুল ইসলাম- মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স, অর্থ সম্পাদক- সালাউদ্দীন সুমন- মেসার্স আমব্রেলা কর্পোরেশন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email