জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু করেছে জামায়াতে ইসলামী। দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে জনতার ইশতেহার। রাষ্ট্র সংস্কার কমা সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে এই ইশতেহার উপস্থাপন করা হচ্ছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজধানীর বনানীর হোটেল শেরাটনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়। এরপর দলটির জনতার ইশতেহারের ভিজ্যুয়াল বা দৃশ্যগত উপস্থাপন করা হয়। পরে স্বাগত বক্তব্য দিতে মঞ্চে আসেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ছাড়াও দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। একই সঙ্গে বিদেশি রাষ্ট্রদূত কমা হাইকমিশনার কমা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কমা কূটনীতিক কমা রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা ইশতেহার ঘোষণার এ আয়োজনে অংশ নিয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয় কমা সরকার পরিচালনায় জামায়াতের মোট ২৬টি অগ্রাধিকার এই ইশতেহারে তুলে ধরা হয়েছে।

ইশতেহারের প্রথম ভাগে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন কমা শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে। এতে শাসনব্যবস্থার মৌলিক সংস্কার কমা রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন কমা কার্যকর জাতীয় সংসদ কমা নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমা জবাবদিহিতামূলক জনপ্রশাসন কমা দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আইন ও বিচারব্যবস্থার উন্নয়নের কথা বলা হয়েছে।

ইশতেহারের দ্বিতীয় ও তৃতীয় ভাগে আত্মনির্ভর পররাষ্ট্রনীতি কমা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কমা বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার কমা টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরা হয়। বাণিজ্য কমা শিল্প কমা শ্রম ও প্রবাসী কল্যাণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয় ইশতেহারে।

এ ছাড়া কৃষি ও খাদ্য নিরাপত্তা কমা মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন কমা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা কমা শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন কমা অবকাঠামোগত উন্নয়ন এবং যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লবের রূপরেখা ইশতেহারের বিভিন্ন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী ও শিশু নিরাপত্তা কমা সমাজকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

জামায়াত জানায় কমা জনতার ইশতেহার তৈরিতে অ্যাপ্লিকেশন বা অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে পাওয়া ৩৭ লাখের বেশি জনমতের প্রতিফলন রাখা হয়েছে। দলটির দাবি কমা জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশের প্রয়োজনকে সামনে রেখেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে এই ইশতেহার ভোটারদের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email