
বাবা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বিভিন্ন পাড়া মহল্লা এলাকায় প্রচারণা চালাচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন তিনি।
ইসরাফিল খসরু ৩৯ নং ওয়ার্ডের হক সাহেবের গলি, এস আলম গলি,বি আলম গলি,আকমল আলী রোড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।এ সময় তিনি বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।১২ তারিখ তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে যাবেন। মহিলাদের বেশ সাড়া পাচ্ছি। ধানের শীষের গণজোয়াড় সৃষ্টি হয়েছে। দেশের জনগণ ধানের শীষের পক্ষে নেমেছে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মোহাম্মদ নুরুজ্জামান, মাহবুব এলাহী, মোজাদ বারেক,জাবেদ আনসারী সহ প্রমুখ।
পরে ইসরাফিল খসরু ৩৭ নং মুনির নগর ওয়ার্ডের আদর্শ পাড়া, সত্তার হাজির বাড়ি, মুন্সিপাড়া জাফর খান পাড়া, টিজি কলোনি সহ বিভিন্ন পাড়ায় গণসংযোগ করেন।
এসময় সাবেক কাউন্সিলর হাসান মুরাদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







