,

জুলাই যোদ্ধা পরিবারের পাশে নেতৃবৃন্দ

জুলাই যোদ্ধা পরিবারের পাশে নেতৃবৃন্দ

৭ই- নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২৪ এর জুলাই যোদ্ধা পরিবারের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-যুবদল-ছাত্রদল-নারী ও শিশু অধিকার ফোরাম নেতৃবৃন্দের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা, সাম্প্রতিককালে মৃত্যুবরণকারী তানভীর ইসলামের স্ত্রী, অবুঝ দুই শিশু সন্তান এবং তার সন্তানহারা অসহায় মায়ের কাছে বায়েজিদ থানাধীন টেক্সটাইল গেইট সংলগ্ন বাসায় উপহারস্বরূপ চালের বস্তা, আলু, পেঁয়াজ, তেল, বিভিন্ন পদের বিস্কিট, মুরগী, দুধ, চিনি, চা পাতা, ডাল, সাবান, কাঁচা বাজার সবজি তরিতকারিসহ মোট ৬৫ কেজি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সাজ্জাদ খাঁন, যুবদল নেতা সালেহ আহমদ খোকন, ছাত্রদল নেতা মনির হোসাইন আবির নেতৃত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ মারুফ, উজ্জ্বল চক্রবর্তী, কাজী সাকলাইন মুস্তফা, জাকির হোসেন জিগার, অঞ্জন বড়ুয়া প্রমুখ।