,

ধানের শীষের ভোটে রায় দিয়ে সরকার গঠনে রাউজানবাসী অগ্রণী ভুমিকা পালন করবে- গিয়াস কাদের চৌধুরী

ধানের শীষের ভোটে রায় দিয়ে সরকার গঠনে রাউজানবাসী অগ্রণী ভুমিকা পালন করবে- গিয়াস কাদের চৌধুরী

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন রাউজান কে সন্ত্রাস ও মাদকমুক্ত করে মডেল রাউজান গড়ে তুলবো । ১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভোটে রায় দিয়ে সরকার গঠনে রাউজানবাসী অগ্রণী ভুমিকা পালন করবে।
জুলাই শহীদের স্মরণ করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বলেন আমাদের সন্তানরা বুক পেতে দিয়েছেন বলে আজ বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছেন তাই আমাদের হাঁ ভোট দেওয়া নৈতিক দায়িত্ব।
রাউজান উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাত্রনেত্রী হেলেন জেরিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হালিম, ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন, সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম ৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
আজ ৯ ফেব্রুয়ারি ঐতিহাসিক রাউজান কলেজ মাঠে রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক ও উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের যৌথ সঞ্চলনায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল হক, সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম প্রমুখ ।
জেলা উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের বক্তব্য রাখেন।