লক্ষ ভোটের ব্যবধানে জিতলেন ব্যারিস্টার মীর হেলাল

লক্ষ ভোটের ব্যবধানে জিতলেন ব্যারিস্টার মীর হেলাল

লক্ষ ভোটের ব্যবধানে চট্টগ্রাম -৫ হাটবাজারী বায়েজিদ আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আজ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনিরকে লক্ষ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে।

হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক সংসদীয আসনে ১৪৩ টি ভোট কেন্দ্রে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১৪৩৯৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন প্রায় ৪৪০০০ ভোট।
এদিকে চট্টগ্রাম -০৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের ভূমিধস বিজয়ে হাটহাজারী বায়েজিদ এলাকার বিএনপি নেতা-কর্মী সহ সর্বস্তরের জনগণের মাঝে বাঁধ ভাঙা উল্লাসের সৃষ্টি হয়েছে।
ব্যারিস্টার মীর হেলাল তাঁকে ধানের শীষের প্রতীকে ব্যাপকভাবে ভোট ও সমর্থন জানানোয় হাটহাজারী বায়েজিদের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email