,

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ হবে। মঙ্গলবার বেলা ২টায় এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হবে। আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টা থেকে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে বলে জানান তিনি।

রিজভী আরও বলেন, সভায় ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিএনপির নেতৃবৃন্দ, আসন্ন নির্বাচনে দলের প্রার্থী ও নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন। বিভিন্ন রাজনৈতিক বিষয় ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।