বিএনপি পরিবারের উদ্যোগে পত্রিকা হর্কারদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিএনপি পরিবারের উদ্যোগে পত্রিকা হর্কারদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের পত্রিকা হর্কারদের মাঝে গতকাল বিকেলে চেরাগী পাহাড়ে বিএনপি পরিবার চট্টগ্রামের উদ্যোগে মরহুম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হালিম বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের এই দুঃসময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি পরিবার চট্টগ্রামের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও বিএনপি নেতা শাহ আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইউসূপ, মো. সোহেল, মোহাম্মদ হাসেমসহ সমাজের বিভিন্ন স্থরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email