,

কমলো এলপি গ্যাসের দাম

কমলো এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার দাম কমানোর এই নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

এর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৫৬ টাকা। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এলপিজির দাম পুনঃনির্ধারণ করে বিইআরসি।