
চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন যুবক নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খাগড়াছড়ি সড়কের পেলাগাজি দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- তপু উড়াং (২২), নয়ন (২৩) ও উত্তম উড়াং (১৫)। তিনজনই উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারিখীল এলাকার বাসিন্দা। বাকিদের তথ্য এখনো পাওয়া যায়নি।দুর্ঘটনাকবলিত বাসটি মানিকছড়ি থেকে আসছিল।







