প্রেস ক্লাব শৃংখলা বিরোধী কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

প্রেস ক্লাব শৃংখলা বিরোধী কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যববস্থাপনা কমিটি ও উপদেষ্টা কমিটির ৭ম সভা বুধবার ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এর সভাপতি ও ক্লাবের উপদেষ্টা মো. শাহনওয়াজ, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার’র সেক্রেটারী জেনারেল ও ক্লাবের উপদেষ্টা ওসমান গণি মনসুর, এনটিভির ব্যুরো প্রধান ও উপেদেষ্টা শামসুল হক হায়দরী, চট্টগ্রাম রিপোটার্স ফোরাম (সিআরএফ) এর সভাপতি ও উপদেষ্টা কাজী আবুল মনসুর, কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, টাইমস অব বাংলাদেশের ব্যুরো প্রধান ও সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, দৈনিক বাংলার ব্যুরো প্রধান ও সহ-সভাপতি ডেইজি মউদুদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি ও যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, একাত্তার টিভির ব্যুরো প্রধান ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, এনটিভির সিনিয়র রিপোর্টার ও কার্যকরী সদস্য আরিচ আহমেদ শাহ, গ্রীন টিভির সিইও ও কার্যকরী সদস্য ওয়াহিদ জামান, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান ও সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

সভায় প্রেস ক্লাব পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ক্লাবের শৃংখলা বিরোধী কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অন্তর্বতী সরকারের মেয়াদ শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সবসময় পাশে থাকবে চট্টগ্রাম প্রেস ক্লাব।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email