উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে রোটারির ঈদ পুনর্মিলনী উদযাপন

উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে রোটারির ঈদ পুনর্মিলনী উদযাপন

রোটারি রিপসা টিমের উদ্যোগে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। রোটারি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ার রোটারিয়ান পিপি ক্যাপ্টেন আতাউর রহমান পিএইচএফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি বাংলাদেশ রিপসা কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক আবিদুজ্জামান একেএস, বিশেষ অতিথি ডিস্ট্রিক্ট এডভাইজার পিডিজি আব্দুল আহাদ, অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর ও দৈনিক পূর্বকোণের সম্পাদক পিপি রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী এবং অতিথিবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ ঈদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম, রিপসা কোঅর্ডিনেটর:- পিপি মনিরুজ্জামান, পিপি আজিজুল হক, স্পেশাল এইড:- পিপি ফেরদৌস আরা বেগম, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, ডিপুটি কোঅর্ডিনেটর:- সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু, পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান, সিপি ইব্রাহিম হাসান ও পিপি অ্যাডভোকেট সওকত আওয়াল চৌধুরী, রেজিস্ট্রেশন চেয়ার কাজী হাসানুজ্জামান সান্টু, প্রেসিডেন্ট রোকসানা ফারুক, প্রেসিডেন্ট তাহিয়া কবির, প্রেসিডেন্ট আসরাফুল আলম, প্রেসিডেন্ট ডাঃ উজ্জ্বল কান্তি দাস, প্রেসিডেন্ট লুবনা আফরোজ (ডি-৬৪)।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান আরিফুল ইসলাম, রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটি, রোটারি ইনভোকেশন পাঠ করেন প্রেসিডেন্ট তাহিয়া কবির, রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটি, চট্টগ্রাম ও চট্টগ্রামের বাহিরের সর্বমোট ৪৩টি রোটারি ক্লাবের দুই শতাধিক উপরে বিভিন্ন ক্লাবের সিনিয়র রোটারিয়ানবৃন্দ, রিপসা টিমের সদস্যরা ও ক্লাব প্রেসিডেন্ট রোটারি পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন ঈদ পুনর্মিলনী মুসলিমদের বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদ অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ হওয়া ও ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধভাবে আত্ম-মানবতার কল্যাণে রোটারিয়ানরা সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থাকার অভিব্যক্তি প্রকাশ করেন। এ বছর রোটারি বাংলাদেশ এক উচ্চতর দৃষ্টান্ত স্থাপন করেছে পোলিও নির্মূলে ১০ লক্ষ ডলার দান করেছে, সারা বাংলাদেশ প্রতিটা জোনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম আজ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্ত উপস্থিত সকলের মাঝে আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন করার জন্য সিন্ধান্ত গ্ৰহন করা হয় এবং প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে মনোনীত হন পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান।
সভায় ক্লাব সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন এবং র্যা ফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ফেলোশিপ ডিনারের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email