তরুণদের সঠিক পথে আনতে খেলাধুলার বিকল্প নেই: ইফতেখার মহসিন

তরুণদের সঠিক পথে আনতে খেলাধুলার বিকল্প নেই: ইফতেখার মহসিন

শহীদ জিয়া স্মৃতি সংসদ, কালীপুর, বাঁশখালীর উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে সাবেক কৃতি ফুটবলার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমাদের তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এমন আয়োজন তরুণদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বাঁশখালী বিএনপি নেতা নুরুল মোস্তফা, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা জুনায়েদ রাছেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email