জসিম উদ্দিন বাবুল চেয়ারম্যান, তকিবুল হাসান চৌধুরী তকি ম্যানেজার

জসিম উদ্দিন বাবুল চেয়ারম্যান, তকিবুল হাসান চৌধুরী তকি ম্যানেজার

হাটহাজারী খেলোয়াড় সমিতির দীর্ঘ মেয়াদী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সাধারন সম্পাদক আবদুল হালিমের সন্চালনায় সভাপতি মোঃ সিরাজ মেহেদীর সভাপতিত্তে অনুষ্ঠিত হয় এতে উপস্থিতি ছিলেন হাটহাজারী খেলোয়াড় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ছাত্রনেতা প্রকৌশলী তকিবুল হাসান চৌধুরী তকি, সাবেক সভাপতি মোহাম্মদ জাফর,সোহেল রানা,সেলিম রিয়াজ,সাবেক আহবায়ক জসিম উদ্দিন বাবুল,যুগ্ন আহবায়ক কফিল উদ্দিন মুন্না,সাবেক সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন সিদ্দিক সোহেল,সহ সমিতির সকল কর্মকর্তা সহ সদস্যবৃন্দ

সকলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী হাটহাজারী খেলোয়াড় সমিতির সাবেক আহবায়ক, আলিফ হসপিটালের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন বাবুল কে চেয়ারম্যান এবং হাটহাজারীর কৃতি সন্তান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী মো: তকিবুল হাসান চৌধুরী তকি কে ম্যানেজার মনোনীত করে হাটহাজারী খেলোয়াড় সমিতি দীর্ঘ মেয়াদী ফুটবল প্রশিক্ষণ হাটহাজারী মাঠে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email