একনেক সভায় ১৭ প্রকল্পের মধ্যে ১৫টি পাস

একনেক সভায় ১৭ প্রকল্পের মধ্যে ১৫টি পাস

বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক প্রকল্প আলোচনার মধ্যে মুলতবির ১৯ দিন পর দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের দশম একনেক সভায় নতুন প্রকল্প গ্রহণ বা পুরনো কোনো প্রকল্প সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে কি না, সে তথ্য এখনো জানানো হয়নি।

গত ৬ এপ্রিল বর্তমান সরকারের সময়ে একনেকের প্রথম বৈঠকে চলমান পাঁচটি প্রকল্প সংশোধনের অনুমোদন দেওয়া হয়।

মেয়াদ বাড়ানোর পাশাপাশি এগুলোর ব্যয় কমবেশি করা হয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পের জন্য বাড়তি ৪৮৩ কোটি টাকা ব্যয় অনুমোদন করা হয় সেদিন।

এগুলোর মধ্যে দুই প্রকল্পে ব্যয় বাড়ানো হয়েছে ৪৮৬ কোটি ৯১ লাখ টাকা এবং একটি প্রকল্পে খরচ কমানো হয়েছে ৩ কোটি ৪৮ লাখ টাকা।

অন্য দুই প্রকল্পের ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর প্রস্তাবে একনেকের সায় দেওয়ার কথা বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পরিকল্পনা মন্ত্রণালয়।

নতুন সরকারের প্রথম ওই একনেক বৈঠক শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের বদলে সচিবালয়ে হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান তাতে সভাপতিত্ব করেন।

আটটি প্রকল্প নিয়ে আলোচনার পর সেদিনের বৈঠক মুলতবি করা হয়। এরমধ্যে পাঁচটি প্রকল্পের সংশোধন করা হয়। বাকি তিনটি আলোচনা হলেও অনুমোদন দেওয়া হয়নি। তখন পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, পরের সপ্তাহে বাকি প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা হবে। তবে সেই বৈঠক হলো আজ ১৯ দিন পর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email