এবার ব্যাচেলর পয়েন্টে দেখা যাবে নেপালি অভিনেত্রী

এবার ব্যাচেলর পয়েন্টে দেখা যাবে নেপালি অভিনেত্রী

জনপ্রিয় ধারাবারিক ‘ব্যাচেলর পয়েন্ট’ পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। সেখানে ব্যাচেলর পয়েন্ট টিমের সঙ্গে যুক্ত হলেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা কাজল আরেফিন অমি জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপ্টার ১২-তে সারপ্রাইজ তাকে দেখা যাবে।

ফেসবুকে রাজেশ্রী থাপার ছবি পোস্ট করে পরিচালক ক্যাপশনে লেখেন, চরিত্রটি কে হতে পারে অনুমান করুন। এরপর তার কমেন্ট বক্সে হাজার হাজার ফানি মন্তব্য পড়তে দেখা যায়।

গত বছর কোরবানির ঈদের সময় থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে শুরু হয়েছে ব্যাচেলর পয়েন্ট ফাইভের প্রচার। নতুন সিজনে শুরু থেকেই দেখা যাচ্ছে চমক।

পাঁচ বছর পর এই সিজনে ফিরে এসেছেন নেহাল ও আরিফিন চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। যুক্ত হয়েছে নতুন চরিত্রও। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠু প্রমুখ।

ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি ব্যাচেলর পয়েন্টের নতুন এই সিজন প্রচার হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email