বিএনপির রাজনীতি মানবিক ও জনকল্যাণমূলক — নাজিমুর রহমান

বিএনপির রাজনীতি মানবিক ও জনকল্যাণমূলক — নাজিমুর রহমান

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের অপেক্ষমাণ অভিভাবকদের সহায়তায় অব্যাহত কার্যক্রম চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

আজ ৩ মে নগরীর নাছিরাবাদ বয়েজ স্কুল ও নাছিরাবাদ গার্লস স্কুলসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান। এ সময় তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

প্রতিকূল আবহাওয়ায় পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি তীব্র গরমে স্বস্তি দিতে এসময় তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতি মানবিক ও জনকল্যাণমূলক। দেশের মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অঙ্গীকার। যে কোনো সংকটময় পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ তাদের সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের ভোগান্তি কমানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাবে এবং এ ধরনের মানবিক উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন ও বিএনপি নেতা গোলাম মনসুর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email