হাটহাজারীতে দুর্যোগ/ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ মীর হেলালের

হাটহাজারীতে দুর্যোগ/ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ মীর হেলালের

হাটহাজারীতে প্রাকৃতিক দুর্যোগ/ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার। অপরাধের সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না—তিনি যে দলেরই হোন না কেন, আইনের আওতায় আনা হবে।
আজ বুধবার সকালে উপজেলা মিলনায়াতনে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ অনুস্টানে প্রধান অতিথি ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজি ও দখলবাজি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় পরিচয়ের চেয়ে অপরাধীকে আইনের আওতায় আনাই মূল লক্ষ্য।। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রামে দ্রব্যমূল্যসহ সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন ও সরকারের সমন্বিত প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে সরকার সতর্কতামূলক নানা পদক্ষেপ নিয়েছে।

এরপর তিনি হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নিবন্ধিত মৎস্যজীবী পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এআইজি সহায়তা ” সেলাই মেশিন “বিতরণ করেন।

হাটহাজারীতে দুর্যোগ/ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ মীর হেলালের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email