‘ছনুয়া-ভাঙাখালী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন’

‘ছনুয়া-ভাঙাখালী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন’

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন ও কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মধ্যে সহজ, নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে জলকদর খালের ওপর ‘ছনুয়া-ভাঙাখালী ব্রিজ’ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ইউসুফের সঞ্চালনায় এবং চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রদল নেতা হাসান মুহাম্মদ জুনায়েদ রাসেলের সভাপতিত্বে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ছেলবন এলাকায় ভাঙা সাঁকোর পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, জেলেসহ সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ভৌগোলিক ও প্রশাসনিকভাবে ছনুয়া ইউনিয়ন বাঁশখালী উপজেলার অন্তর্ভুক্ত হলেও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন প্রয়োজনের ক্ষেত্রে এলাকার মানুষ মূলত পেকুয়া উপজেলার ওপর নির্ভরশীল।ছনুয়া ইউনিয়ন থেকে বাঁশখালী পৌরসভার কার্যত দূরত্ব ২৫ কিলোমিটারেরও বেশি হলেও পেকুয়া পৌরসভার দূরত্ব ১০ কিলোমিটারের কম। সম্প্রতি পেকুয়াকে পৌরসভা হিসেবে ঘোষণার ফলে এই নির্ভরশীলতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন।
তারা আরও বলেন, পেকুয়া-চকরিয়া আসনের  সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন পথসভায় রাজাখালী-ছনুয়ার মধ্যে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে ‘ছনুয়া-ভাঙাখালী ব্রিজ’ নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাঁশখালী বিএনপির সাবেক সদস্য সচিব সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন, এড সরওয়ার কামাল, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বসর বাবু,পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম,কাইসার হামিদ,আতিক,পারবেজ আলম বাচ্চু, আব্দুস সবুর,ওয়াহিদুল আলম সিকদার সহ প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email