যুগান্তকারী জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে রাউজানে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ

যুগান্তকারী জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে রাউজানে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত জনবান্ধব, উন্নয়নমুখী ও যুগান্তকারী ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে রাউজানে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল, র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য হাবিব উল্লাহ মাস্টার, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল ইসলাম মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান শাহিল, পৌরসভার যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেয়াজ উদ্দিন চৌধুরী। আনন্দ মিছিলে জেলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গতকাল রাউজান উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া স্বাগত মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকারের উপস্থাপিত এ জাতীয় বাজেট দেশের অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। তারা বলেন, এ বাজেট জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও আধুনিক বাংলাদেশ গঠনের সুস্পষ্ট রূপরেখা।
নেতৃবৃন্দ আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে প্রণীত এ বাজেট দেশের তরুণ সমাজের কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এ জনকল্যাণমুখী বাজেটকে সর্বস্তরের জনগণ স্বাগত জানিয়েছে।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জাতীয় বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email