প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম-৮ আসনে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম-৮ আসনে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক অত্র স্কুলের প্রতিষ্ঠাতা জনাব জাফর আহমদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম-৮ আসনে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোটন দাশ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর আলী মাতাব্বর মহল্লা কমিটির সভাপতি আবু বক্কর সওদাগর, যুগ্ন-সম্পাদক মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সৈয়দ রাসেল, অর্থ সম্পাদক সরোয়ার উদ্দীন, নাজিম উদ্দীন, মোহাম্মদ সাহেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email