চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় চসিকের 

চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় চসিকের 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন আজ সোমবার চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে চসিকের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন।

দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ, ধারাবাহিক আলোচনা এবং প্রশাসনিক তৎপরতার মাধ্যমে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। এর ফলে চসিকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে এবং নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা, শিক্ষাখাত, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

চসিকের ইতিহাসে এটিকে অন্যতম বৃহৎ কর আদায়ের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মেয়র ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর রাজস্ব বৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগর উন্নয়নে যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই কর আদায় তারই একটি উল্লেখযোগ্য সাফল্য।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email