খাগড়াছড়িতে ইউপিডিএফ–জেএসএস গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়িতে ইউপিডিএফ–জেএসএস গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস)-এর মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।’

এ ঘটনার বিষয়ে ইউপিডিএফ বা জেএসএসের কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email