আনোয়ারায় পানিবন্দী মানুষের পাশে এমপি সরওয়ার জামাল নিজাম

আনোয়ারায় পানিবন্দী মানুষের পাশে এমপি সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা উপজেলায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

শনিবার (১১ জুলাই) উপজেলার ৮ নং চাতরী ইউনিয়নে বন্যার্ত ও পানিবন্দী পরিবারের মাঝে তিনি ব্যক্তিগত উদ্যোগে চাল, ডালসহ শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
​ত্রাণ বিতরণকালে সরওয়ার জামাল নিজাম বলেন, “মানুষের যেকোনো দুঃসময় ও সংকটে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনৈতিক কর্মীর দায়িত্ব। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে আনোয়ারা-কর্ণফুলীর মানুষের কল্যাণে এই মানবিক ও নিঃস্বার্থ সেবাযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এ সময় তিনি দুর্গত মানুষের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
​খাদ্য সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন এমপির পুত্র সাওয়াজ নিজাম সনি, বিএনপি নেতা আখতারুন্নবী চৌধুরী, নুরুল হুদা, শহীদুল আলম, চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, আহমেদ ছাফা, লোকমান উদ্দিন, দক্ষিণ জেলা যুবদল নেতা আবদুল মাবুদ, নাছির, এডভোকেট শাকিল এবং ইমরান শাহ আলম প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email