চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ জুলাই ২০২৬ (সোমবার), ১৫ জুলাই ২০২৬ (বুধবার) এবং ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলা ব্যতীত দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক জানানো হবে।

সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরবর্তী নির্দেশনার জন্য সরকারি বিজ্ঞপ্তির প্রতি দৃষ্টি রাখার অনুরোধ জানানো হলো।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email