
হাটহাজারী উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল করার লক্ষ্যে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার যানজট সমস্যা দূরীকরণে করণীয় নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনগণের দুর্ভোগ লাঘব ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক বিভাগ, বাস মালিক সমিতি, সিএনজি মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে আরো জোরালে ও আন্তরিক ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হয়েছে।
সভা শেষে সভার সদস্যগণ ও সংশ্লিষ্ট সবাই মিলে বাসস্ট্যান্ডের যানজট পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা,হাটহাজারী পৌর সভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেম,উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস চেয়ারম্যান,পৌর সভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম সহ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







