
অবসরপ্রাপ্ত ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী। গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকদের জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে তাঁর পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় উপাচার্য।
আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) বেলা ১০.৩০টায় চবি মাননীয় উপাচার্য নিজ কার্যালয়ে উক্ত সম্মাননা মরহুম প্রফেসর ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরীর সহধর্মিণী ও চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নার্গিস আক্তারকে হস্তান্তর করেন।







