এমপির ব্যক্তিগত ত্রাণ বন্যাদুর্গত মানুষের হাতে; রাউজানে বিতরণে ফারনাজ শিরিন চৌধুরী

এমপির ব্যক্তিগত ত্রাণ বন্যাদুর্গত মানুষের হাতে; রাউজানে বিতরণে ফারনাজ শিরিন চৌধুরী

চট্টগ্রামের রাউজান উপজেলার বন্যাদুর্গত ও পানিবন্দি অসহায় মানুষের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির ব্যক্তিগত তহবিল থেকে ধারাবাহিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ জুলাই (সোমবার) পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাদুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির সুযোগ্য পুত্র সাকের কাদের চৌধুরীর সহধর্মিণী ও নারী উদ্যোক্তা মিসেস ফারনাজ শিরিন চৌধুরী।
এদিন তিনি রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়ন, পূর্ব গুজরা ইউনিয়ন এবং পশ্চিম গুজরা ইউনিয়নের কয়েক শতাধিক বন্যাদুর্গত ও পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের, বিএনপি নেতা সলিমুল্লাহ খান, মোহাম্মদ ওসমান, বশির উদ্দিন চৌধুরী, লোকমান হোসেন মেম্বার, যুবদল নেতা ইয়াকুব বাদশা, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমীর আলী, ইলিয়াস সওদাগর, স্বেচ্ছাসেবক দলের নেতা আজম আলী, আনোয়ার শাহ, পশ্চিম গুজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ শহীদুল ইসলাম, মিসেস জাহানারা বেগম মেম্বার, বিএনপি নেতা মনছুর, আতিকুল্লা, নেছার উদ্দীন, নুরুন নবী, নাছির উদ্দীন, যুবদল নেতা মোহাম্মদ মুবিন, মোহাম্মদ ইলিয়াস, ওসমান চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ নুরুল আক্তার, মোহাম্মদ শরীফ, লোকমান হোসেন, রাসেল, যুবদল নেতা মোহাম্মদ রুমান, শাকিব, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, শেখ মোহাম্মদ, নেজাম উদ্দীন, মোহাম্মদ হারুন, ইলিয়াস, এনামুল হক, হোসেন সওদাগর, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোহাম্মদ আরিফসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের সহায়তায় এ ত্রাণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email