
পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’: জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামজুড়ে ৩৩০০-এর বেশি ভবনে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
‘পরিচ্ছন্ন শহর, সবুজ নগর; প্রফুল্ল মন, সুস্থ জীবন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে এবং একটি সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলাব্যাপী ৩,৩০০-এরও অধিক সরকারি ভবনের ছাদ ও আঙিনায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। এতে অংশগ্রহণ করে চট্টগ্রাম ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ। র্যালিটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে কাজির দেউড়ি, চট্টগ্রাম অফিসার্স ক্লাব এবং রেডিসন ব্লু প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে এসে শেষ হয়। এতে চট্টগ্রাম ওয়াসার সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন র ্যালী শেষে চট্টগ্রাম ওয়াসার প্রধান অফিস নতুন ও পুরাতন ভবন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচলনা করা হয়। এতে অংশগ্রহণ করে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো: জানে আলম বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের এই ধরনের সময়োচিত উদ্যোগকে আমরা আন্তরিক সাধুবাদ জানাই। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংগ। বাসযোগ্য এবং নিরাপদ নগরী গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই আমাদের সকলের উচিত অফিস কিংবা বাসা বাড়ী যার যার অবস্থান থেকে যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এতে করে আমাদের মন মানসিকতা এবং কাজের পরিবেশ আরো উন্নত হবে। সুস্থ সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গঠনে পরিষ্কার পরিচ্ছন্নতার এই উদ্যোগ ভালো ভুমিকা রাখবে এটা নিশ্চিত। চট্টগ্রাম ওয়াসার প্রধান অফিসের নতুন ও পুরাতন ভবনসহ সকল স্থাপনা ভবিষ্যতে নিজ নিজ দায়িত্ববোধ হতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।







