
জামালপুরের ইসলামপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৫ জুলাই) বিকালে উপজেলা পরিবার পরিকল্পনা আয়োজনে স্বাস্থ্য প্রকৌশলী বাস্তবায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু।
মা ও শিশু কল্যাণ কেন্দ্র হলরুমে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ জুবায়ের এতে সভাপতিত্ব করেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল,
জামালপুর পরিবার পরিকল্পনা উপপরিচালক মো, আলী আমজাদ দপ্তরি,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের
উপজেলা পরিবার পরিকল্পনা মেডিক্যাল অফিসার (এমসি এইচ এএফপি) ডা:মাহফুজ কবীর
পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম শহিদুর রহমান,মানবাধিকার বিষয়ক সম্পাদক নাহিদা সাফিজ বিন্তি প্রমূখ বক্তব্য রাখেন। এতে স্বাস্ব্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।







