
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটির (অ্যাডহক কমিটি) অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বটতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবুকে সভাপতি মনোনীত করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেমের স্বাক্ষরিত এক চিঠিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
গঠিত অ্যাডহক কমিটিতে পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-শিক্ষক প্রতিনিধি সেলিনা আক্তার এবং অভিভাবক প্রতিনিধি এস এম ইয়াহিয়া করিম টিপু।
কমিটির নতুন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আবু বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সকল শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।







