চবি উপাচার্যের সঙ্গে কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

চবি উপাচার্যের সঙ্গে কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকাল ৩টায় উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ সাদিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পারিক কুশলাদি বিনিময় করেন। এসময় তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

উপাচার্য আগত অতিথিকে সাধুবাদ জানান এবং তাঁকে স্বাগত জানান। আগত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন। তিনি মাননীয় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আলোচনা শেষে উভয়ই ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা ২/লে. প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চবি সেনা শাখার বিএনসিসিও ২/লে. প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন ও চবি বিএনসিসি বিমান শাখার প্রধান পিইউও প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল কাইয়ুম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email